আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় “বীর বিক্রম” আব্দুল খালেকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

“বীর বিক্রম” আব্দুল খালেকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

by Prokash Kal
৪০৯ views

গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধে অসীম বীরত্ব ও সাহসিকতার জন্য “বীর বিক্রম” খেতাবে ভূষিত আব্দুল খালেকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (৩০ জুলাই)। ২০২০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

বীর বিক্রম আব্দুল খালেক ১৯৩৮ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিয়ানা বোনা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন মরহুম কামির উদ্দিন মন্ডল এবং মাতা গোলজান বিবি। তিনি ১৯৬৩ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসর নেন।

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাত নম্বর সেক্টরের চার নম্বর সাব-সেক্টরে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মুখ সমরে যুদ্ধ করেন। বিশেষ করে প্রেমতলী অপারেশনে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন এবং গুলিবিদ্ধ হন । তার বুকে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। তার এই অসীম সাহসিকতা ও আত্মত্যাগের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে “বীর বিক্রম” খেতাবে ভূষিত করে।

মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার দুই পুত্র মোঃ মাসুম আক্তার জামান (শিশির), মোঃ আবুল হাসান (কচি) এবং দুই কন্যা মোসাম্মৎ কারিমাতুন্নেসা (লাভলী) ও মোছাম্মৎ মিরাতুন্নেসা (শিবলী) তার স্মৃতিকে বয়ে চলেছেন।

এই দিনে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। আত্মত্যাগ ও বীরত্বগাথায় ভাস্বর এই বীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোদাগাড়ীবাসীসহ সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত