আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে একাধিক মামলার পলাতক আসামী ও ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ দেলোয়ার (৩৩) গ্রেফতার হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, দেলোয়ার গত ১৬ জুলাই রাত ৩টার দিকে বোয়ালিয়া থানার রানীনগর এলাকায় এক দম্পতির কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, নগদ টাকা, এটিএম ও জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে পালিয়ে যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ তদন্তকারী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ারের বিরুদ্ধে একাধিক ছিনতাই-চাদাবাজি সহ সন্ত্রাসী মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

You may also like

Leave a Comment

শিরোনাম: