আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি জানায়, ১০ মার্চ সন্ধ্যায় চারঘাট উপজেলার ইউসুফপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

এছাড়া ১১ মার্চ গভীর রাতে গোদাগাড়ীর হনুমন্তনগর এলাকায় পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ, ৫৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি টিনের নৌকা জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারি নদীতে ঝাঁপ দিয়ে ভারতে পালিয়ে যায়।

একই রাতে চারঘাটের টাংগন পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং দামকুড়া থানার হঠাৎপাড়া এলাকায় ১৯৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানা ও রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম: