আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বুধবার (৬ আগস্ট) এক আলোচনা ও দিকনির্দেশনামূলক সভার আয়োজন করা হয়। সভাটি মহানগর বিএনপির মো. রবিউল আলম মিলুর বিএনপি রক্ষা কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. রবিউল আলম মিলু। তিনি দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে দলের সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন এবং ১০ আগস্টের সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা উপস্থাপন করেন। বক্তারা বলেন, এই সম্মেলন রাজশাহী মহানগর বিএনপির সংগঠনকে আরও গতিশীল করবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।

বক্তারা আরো জানান, তারা মো. রবিউল আলম মিলুকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান। সাধারণ জনগণ এবং তৃণমূল নেতাকর্মীরাও তাঁর নেতৃত্বে আস্থা রাখেন বলে তারা উল্লেখ করেন।

সভায় দলের সকল নেতাকর্মীর সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: