আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

by Prokash Kal
৪৮ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ যুব সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর ড. এম এ মুহিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন প্রমুখ।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বকর রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হক সোহেল, মাসুম রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, মোহাম্মদ মিজানুর রহমান মিজান, মোঃ রহমত আলী, কামাল জেনারেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিতে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত