আজ- সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

by Prokash Kal
৩৯০ views

গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ যুগ্নীদাহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নবী নেওয়াজের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন,শাহজাদপুর থানা’র অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম উপম্থিত ছিলেন।

আরও উপম্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি হাজী এ্যাড.আব্দুল খালেক, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শামীমা আক্তার,শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন,শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকঙ কামরুন্নাহার লাকী,পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলী,পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম শামীম হোসেন,মশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দিন,তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পারভেজ আক্তার প্রমুখ ।

You may also like

Leave a Comment

শিরোনাম: