2

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Online bahis sektöründe yenilikçi bir vizyona sahip olan bahsegel fark yaratıyor.

Rulet, blackjack ve slot makineleriyle dolu bahsegel büyük ilgi görüyor.

OECD verilerine göre, online kumar oynayanların %42’si aynı zamanda e-spor bahisleriyle ilgilenmektedir; bahsegel giriş bu alanda aktif olarak hizmet verir.

Türk oyuncuların favori tercihlerinden biri de otomatik rulet oyunlarıdır; pinco giriş bunları 7/24 erişilebilir kılar.

Yatırım yapanlar için özel olarak hazırlanan bettilt giriş kampanyaları büyük ilgi görüyor.

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল উদ্ধার

by Prokash Kal
১১৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এ সময় কমিশনার বলেন, “একসময় হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া ছিল অত্যন্ত কঠিন। কিন্তু প্রযুক্তির অগ্রগতি ও পুলিশের নিষ্ঠার ফলে এখন সেই কাজ অনেক সহজ হয়েছে।”

তিনি আরও বলেন, “মোবাইল ফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং ও সামাজিক যোগাযোগের অপরিহার্য অংশ। তাই সবাইকে এর ব্যবহারে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ডিসি গাজীউর রহমান ও এডিসি রাকিবের নেতৃত্বে এসআই সুরুজ হোসেন, আতিকুর রহমান, সালেকুর রহমান, দেবাশীষসহ ইউনিটের সদস্যরা ফোনগুলো উদ্ধার করেন।

অনুষ্ঠানে মোবাইল ফেরত পাওয়া মালিকরা আরএমপি ও সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত