আজ- রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কচাকাটায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

by Prokash Kal

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সর্বস্তরের তাওহীদি মুসলিমদের উদ্যোগে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ) বাদ আসর কচাকাটা স্টান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কচাকাটা বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্টানে এসে সমাপ্ত হয়। মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা।

মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ইসলামের পবিত্রতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মোঃ মাইনুল ইসলাম, প্রভাষক, গোলের হাট ফাজিল মাদ্রাসা। তিনি বলেন, পবিত্র কোরআন অবমাননাকারী এই ছাত্রকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলার জমিনে কোনো ধরনের নাস্তিকতার ঠাঁই দেওয়া হবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মোঃ মামুনুল হক, খতিব, কচাকাটা স্টান মসজিদ; মোঃ মাইনুল ইসলাম, প্রিন্সিপাল, কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ; এবং মোঃ আলেফ উদ্দিন, প্রধান শিক্ষক, কাশিম বাজার ক্যাডেট মাদ্রাসা প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম ও পবিত্র কোরআনের মর্যাদা রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: