আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাশ-পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

by Prokash Kal
৪৬৮ views

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে নগরীর ভদ্রা মোড়ে চৌরাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নগরীর ভদ্রা এলকায় যানজট তৈরি হয়।

আন্দোলনকারীরা বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির জেরে স্থানীয়দের সাথে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি
১.হামলার সাথে জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।হামলার নেপথ্যের পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে।
২.রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র,মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। মোন্নাফের মোর সহ রুয়েট এর আশপাশে উপরোক্ত সমস্যার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
৩.রুয়েট ও এর আশেপাশের এলাকাগুলোর চুরি, ছিনতাইকারী মুক্ত করতে হবে।
৪.চুরীকৃত মালামাল ফেরত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
৫.রুয়েট এর অভ্যন্তরে (টং,সেন্ট্রাল ফিল্ড সহ অন্যান্য জায়গায়)বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, সড়ক অবরোধ তুলে নিলেও আজকে সারাদিন তাদের ক্লাশ পরীক্ষা বর্জন কর্মসূচি থাকবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবো তারা।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে।

এসময় আন্দোলনকারীরা ‘জেগেছে রে জেগেছে, রুয়েট বাসি জেগেছ’, ‘সবার দাবি একটি রুয়েটিয়ানদের সেইফটি’, ‘টোকাইদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান’, ‘লোকালদের আগ্রাসন, মানিনা মানবো না,’ ‘শিক্ষার নগরীতে, ছাত্র কেনো আহত?,’ ‘ধিক ধিক ধিক্কার, পুলিশ/জেলা প্রশাসন ধিক্কার’, ‘আমার ভাই আহত কেনো?, পুলিশ প্রশাসন জবাব চাই’, ‘ব্লক ব্লক ব্লক হবে,ভদ্রা মোড় ব্লক হবে’, স্লোগান দেয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: