আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম

by Prokash Kal

দুর্গাপুর প্রতিনিধিঃ 

রাজশাহী দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় ও কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আজ (১১আগস্ট) মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলায় পৌছে প্রথমে তিনি দুর্গাপুর থানা পরিদর্শন করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোজ খবর নেন। এরপরে মাননীয় প্রধান মন্ত্রীর উপহারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ বৃক্ষরোপন করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

‎এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলা  গুলো পরিদর্শন করতে আসি। আপনাদেরও দায়ীত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগীতা করা।

‎সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

‎এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: