আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন ডিভাইস বিতরণ 

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পিইডিপি-৪ এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক ডিভাইস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শাহজাদপুর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচল ও শিক্ষাকার্যক্রম সহজ করতে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

শাহজাদপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে সহায়ক ডিভাইস তুলে দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেনসহ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সহায়ক ডিভাইস পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এসব সহায়ক উপকরণ শিশুদের দৈনন্দিন চলাফেরা, শিক্ষা গ্রহণ ও স্বাভাবিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

You may also like

Leave a Comment

শিরোনাম: