2

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার

by Prokash Kal
১৫৩ views

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা থানা এলাকা হতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলার মান্দার গোসাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আলিম মন্ডলের স্ত্রী মোছাঃ মালেকা বেগম(৬০), বগুড়া সদর থানার মৃত আকবর আলীর মেয়ে মোছাঃ ধলী (৬৫) ও শাহজাহানপুর থানার সাহাজাহানের স্ত্রী মোছাঃ বানু (৫০)। এসময় তাদের কাছ ১৫০ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে নওগাঁ জেলার মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত