আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেক্সজেন ফাউন্ডেশনের সহযোগিতায় রাবিতে কম্বল বিতরণ

by Prokash Kal
১৯৫ views

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নেক্সজেন ফাউন্ডেশনের অর্থায়নে ও রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকটিভ স্টুডেন্টস্ ইউনিটি (রাসু)-এর যৌথ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ১৭ টা হলের প্রতিনিধিদের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।

নেক্সজেন ফাউন্ডেশনের সদস্যরা (রাসু)-এর স্বেচ্ছাসেবীদের সহায়তায় সফলভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।

নেক্সজেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মামুন রাজ বলেন, “আমাদের লক্ষ্য ছিল প্রকৃত অসহায়দের পাশে দাঁড়ানো। রাসু-এর সহযোগিতায় আমরা আমাদের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।”

রাসু-এর প্রতিষ্ঠাতা সভাপতি আ. গাফ্ফার বলেন, “শীতার্তদের সাহায্য করার জন্য আমরা সবসময়ই প্রস্তুত। নেক্সজেন ফাউন্ডেশনের সাথে কাজ করে আমরা অত্যন্ত আনন্দিত।”

এসময় অংশগ্রহণকারী সবাই এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: