আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির নতুন সচিব সানোয়ার জাহান ভূঁইয়া

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:

অতিরিক্ত সচিবের পদমর্যাদায় থাকা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক সানোয়ার জাহান ভূঁইয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, পিএসসির সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: