
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব আলী ( রাতুল) এর তত্ত্বাবধানে ও সাইকা খাতুন শিল্পীর নেতৃত্বে একটি র্যালী কুমারপাড়া থেকে বের হয়ে ভুবনমোহন পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
সাইকা খাতুন শিল্পী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
সাইকা খাতুন শিল্পী পেশায় একজন নারী উদ্যোক্তা, একজন বিউটিশিয়ান ট্রিপল ই উদ্যোক্তা গ্রুপের পরিচালক, তারুণ্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নিয়মিত সদস্য।
এসময় আরো উপস্থিত ছিলেন সংঠনটির সদস্য তিশা, স্নেহা, শারমিন, বর্ষা, তমা, ইয়াদ, মনি, রোজা
