আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী শাখার শোকসভা 

by Prokash Kal
১৮৫ views

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির ঘোষিত শোক সপ্তাহের অংশ হিসেবে আজ ১ জানুয়ারি সকাল ১১ঃ৩০ মিনিটে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা শাখার আয়োজনে এক শোক সভা ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।

ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ড্যাব রাজশাহী জেলার সম্মানিত সভাপতি ডা. মোঃ ওয়াসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবুর সঞ্চালনায় রামেক সভাকক্ষে অনুষ্ঠিত শোকসভায় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার সম্মানিত সভাপতি ডা. মোঃ মোফাখখারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ. কে. এম. গোলাম কিবরিয়া ডন, বিএসএ-সিসিপিপি রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. মোঃ লতিফুর রহমান অপু, সহ-সভাপতি ডা. মোঃ আবুল হাসানাত ডাবলুসহ ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাজশাহী মেডিকেল কলেজ, বারিন্দ মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের চিকিৎক ও ছাত্র নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের চিকিৎসকবৃন্দ।

শোক সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার উপর ভিত্তি করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও প্রশংসিত অবিসংবাদিত নেতা। তাঁর আগ্রাসন ও আধিপত্যবিরোধী অনড় মনোভাব এবং গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করার মানসিকতার জন্য তিনি পেয়েছেন আপসহীন দেশনেত্রীর স্থান।

তারা আরও বলেন, গণতন্ত্রের জন্য অনমনীয় মনোভাব ও দেশমাতৃকার জন্য অকুন্ঠ ভালোবাসার কারণে তিনি বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক অমানবিক অত্যাচার, নির্যাতন ও কারবরণের শিকার হন। এত কিছুর পরেও তিনি হার মানেননি, দেশ ছেড়ে যাননি এবং দীর্ঘ রোগভোগের পর ৩০ ডিসেম্বর ২০২৫ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত তাঁর জানাজায় তাই তিলধারণের জায়গা ছিল না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এবং কোটিরও অধিক মানুষ এবং ৩২ টিরও অধিক দেশের কূটনীতিকদের উপস্থিতিতে স্মরণকালের বৃহত্তম জানাজার মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

রাজশাহীর সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উপস্থিতিতে দেশনেত্রীর জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মাগফেরাত কামনা করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: