আজ- বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতৃজগত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মোঃ গোলজার হোসেন হীরা 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদান ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ গোলজার হোসেন হীরা কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃ জগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমানের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান মাহি এবং জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু।

দীর্ঘ ২৩ বছরের পথচলায় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা সাংবাদিকতা, সংবাদ পরিবেশন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রতিনিধিদের অবদানকে সম্মান জানানো হয়।

সম্মাননা স্মারক পাওয়ার পর এস কে ইয়াছিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননা তার সাংবাদিকতা জীবনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখবে। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ সম্মাননা অনুষ্ঠান ছিল পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও সাংবাদিকদের ঐক্যের একটি সুন্দর দৃষ্টান্ত।

জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক মোঃগোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি কে হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়ার মুহূর্ত।

You may also like

Leave a Comment

শিরোনাম: