আজ- সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

by Prokash Kal
views

সাতক্ষীরা প্রতিনিধি:
মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের বিল মাঠে জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এলাকার বিভিন্ন বয়সী তরুণরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে খেলাধুলায় মেতে ওঠেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করার আহ্বান জানান।

এ সময় জেলেখালি ভাই ভাই সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করা এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের কুপ্রভাব থেকে দূরে থেকে দেশ ও সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: