আজ- , ,

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাল আল নোমান এ তথ্য জানান। জুলাই-আগস্ট গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও তিনি জানান।

নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামিকে হাজির করা হচ্ছে।

এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
30 October 2024

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

www.prokashkal.com |
/Prokashkal