আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৪

by Prokash Kal
২০০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদকদ্রব্যসহ ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আশরাফুল ইসলাম আশরাফ (৫০), মো: আরিফ (৩৫) ও মো: মাজহারুল ইসলাম চপল (৩২)। আশরাফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে। সে মহাগরীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ কর্মী আরিফ পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও মাজহারুল ইসলাম রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মো: মাহবুব আলমের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: