আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি

by Prokash Kal
২৪৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ (২৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার মো: জাকিরের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল দিনগত রাত ১১ টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৭ এপ্রিল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি আরিফ।

You may also like

Leave a Comment

শিরোনাম: