আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯

by Prokash Kal
২০৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি অবস্থায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় আবাসিক হোটেল বনলতায় অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: