আজ- বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ফারিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন “ফারিয়া” রাজশাহী জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ এপ্রিল) সকাল ১১ টায় রাজশাহী আইডিয়াল স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা ফারিয়ার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী জেলা ফারিয়া সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ফারিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহী মহানগর ফারিয়ার প্রধান উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম রতন, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম মাসুম।

উক্ত অনুষ্ঠানে বক্তরা ন্যায্য দাবি ও অধিকার আদায়ের বিভিন্ন দিকনির্দেশিমুলক বক্তব্য প্রদান করেন।

পরিচিতি সভা শেষে ফারিয়ার আন্দোলন ও কার্যক্রমে বিশেষ অবদান রাখা নেতৃবৃন্দকে সম্মাননা সারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি মো শামসুদ্দিন আহমেদ, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মো মাসুদসহ ফারিয়ার রাজশাহী মহানগর, জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: