আজ- , ,

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। তাঁদের মধ্যে পাঁচজনকে মাদক বিক্রির অভিযোগে এবং দুজনকে মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মিন্টু (৩৩) ও মো. সুনামনকে (৪০) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা যথাক্রমে ১০ ও ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে মতিহার থানার পুলিশ সাতবাড়িয়া কাশেমের মোড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে শাহাবাজ আলীকে (৪৬) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে।

এদিকে, ওই দিন সকালে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিলন হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা পঞ্চবটি খরবনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেন। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া ২৬ আগস্ট দুপুরে কর্ণহার থানা-পুলিশ বাতাসমোল্লা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মিনারুল ইসলাম (৩৭) ও সাগর আলীকে (২৮) গাঁজা সেবনের সময় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
28 August 2026

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

www.prokashkal.com |
/Prokashkal