আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৪

by Prokash Kal
৩৭০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে একই মাদকচক্রের ৪ সদস্যকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোন ও ৩টি সীমকার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত সহবুল আলীর ছেলে মোঃ তাজেল আলী (৩৪), মৃত জামসেদ আলীর ছেলে মোঃ সাইফুদ্দিন (৬৫) উভয় রাণী নগর এলাকার বাসিন্দা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোঃ আব্দুল লতিফের ছেলে আব্দুর রহমান (২৬) এবং রাজশাহী নগরীর শাহমখদুম থানার মোঃ সেন্টু ইসলামের ছেলে মোঃ শিমুল হোসেন (২১)।

র‌্যাব জানায়, ময়মনসিংহ, নেত্রকোনা ও হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে পরস্পর যোগসাজশে অভিনব কায়দায় গাঁজা এনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে সরবরাহ করছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি নজরে এনে অভিযানে আটক করা হয়।

আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং তারা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য বলে জানায় র‌্যাব। এ ঘটনায় শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: