আজ- , ,

রাজশাহীতে শ্রমিক উইং এর শরবত বিতরণ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে উঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শ্রমিক উইং রাজশাহীতে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ করেছে ।

রোববার (১৫ জুন) দুপুরে নগরীর জিরো পয়েন্টে এই শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শ্রমজীবী, রিকশাচালক, দিনমজুরসহ সাধারণ পথচারীরা বিনামূল্যে শরবত পান করে স্বস্তি পান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজপথে কর্মরত শ্রমজীবী মানুষের কষ্ট একটু হলেও লাঘব করাই ছিল তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহীর এই উদ্যোগে উপস্থিত নেতারা বলেন, দেশের রাজনীতিতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে। আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মুক্তাসিদ প্রত্যয়, আব্দুর রহমান বাপ্পী, শ্রাবনী, জনি, সারোয়ার, ডলার রহমান, সুমন চক্রবর্তী, সৈকত স্যানাল, সাকিব।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 June 2025

রাজশাহীতে শ্রমিক উইং এর শরবত বিতরণ

www.prokashkal.com |
/Prokashkal