আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে স্বামী ঘরে ঢুকে দেখেন স্ত্রীকে ধর্ষণ করছে: মামলায় গ্রেফতার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় ‘স্বামী ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণ করতে দেখে’ এমন ঘটনার প্রধান আসামি মো. জুয়েল (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর জেলার নলডাঙ্গা থানার হালতি এলাকা থেকে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল নাটোর সদর থানার জয়রামপুর এলাকার মোঃ নবাবের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিমের স্বামীর বন্ধু জুয়েল গত ৭ অক্টোবর রাতে পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামে ওই নারীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত জুয়েলকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: