আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৬ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলের ট্যাংকির নিচে লুকালো অবস্থায় ৬লাখ টাকার হেরোইন-সহ দুই মাদক কারবারী গ্রেফতার করেছে করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ মে) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন-৬০ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ পলাশ আলী (৩৩), ওই এলাকার মোঃ মুনছুর আলীর ছেলে ও মোঃ রাকিব হোসেন (৩২) একই এলাকার মোঃ গোলাপ হোসেনের ছেলে।

শুক্রবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ নামক এলাকায় কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজ বাড়ী থেকে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান পরিচালনা করে ২জন মাদক কারবারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

You may also like

Leave a Comment

শিরোনাম: