আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৩

by Prokash Kal
২৪২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: রুম্মান ইসলাম (২৮), মো: মনিরুজ্জামান সোহাগ (৩২) ও মো: জাহিদুল আলম (৩৫)। রুম্মান ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার শাহীন ইসলামের ছেলে, মনিরুজ্জামান একই থানার তেরখাদিয়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে ও জাহিদুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের ওয়াহিদুল আলমের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: