আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩১

by Prokash Kal
৫২৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৩১ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার এবং আরএমপির অভিযানে ২৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১৭ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার মো: জাহঙ্গীর আলমের ছেলে আওয়ামীলীগ কর্মী শেখ মো: মহিদূল ইসলাম (২১), কাশিয়াডাঙ্গা থানার রাণীদিঘী এলাকার মো: রুস্তম আলীর ছেলে মো: কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০) ও রাজপাড়া থানার নতুন বিল সিমলা বন্ধগেট এলাকার মৃত একরামুলের ছেলে মো: মিজানুর রহমান মিম (২১)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: