আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬

by Prokash Kal
২৩২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৬ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৯ জন এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী আকাশ রহমান মুন্না (২৫)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী ফুলতলা গ্রামের মো: শামীমের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: