আজ- সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

 রাজশাহী মহানগরীর রানীবাজার টাইলস পট্টি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিট এর দিকে বোয়ালিয়া থানাধীন রানীবাজার টাইলস পট্টি এলাকায় ১০ থেকে ১২ জন ছাত্রলীগের কর্মী-সমর্থক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত মিছিল করেন বলে জানা গেছে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, মিছিল কখন ও কারা করেছে এটা এখনো জানা যায়নি। জড়িতদের নাম-পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করছি।

You may also like

Leave a Comment

শিরোনাম: