আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

by Prokash Kal
২৬৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১০ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: জাকির হোসেন অমি(২৮) রাজশাহী জেলার বাগমারা থানার বাজেকোলা কাজিহাটা এলাকার মো: আমির হোসেন সরদারের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। জাকির হোসেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: