আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২৬

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আল ফারুক আমেদ আজাদ কামাল ওরফে নতুন (৫২) ও মো: শামীম শেখ (৪২)। আল ফারুক রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার মো: আলাউদ্দিন আল আজাদের ছেলে, সে যুগ্ম আহব্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং আওয়ামীলীগ কর্মী শামীম শেখ বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি এলাকার মৃত কাওসার শেখের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

You may also like

Leave a Comment

শিরোনাম: