আজ- শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সঞ্জয় ঘোষ, বিশ্বজিৎ, সামায়ন, হুমায়ুন কবির, মফিজুল ইসলাম, সেলিম রেজা, আজাদ খাঁ, মুজাহার, নজরুল ইসলাম ও রেজাউল করী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়মিত জুয়ার আসর বসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: