আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন 

by Prokash Kal
৩৪৪ views

প্রকাশকাল ডেস্ক:

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সংঘটিত কাপুরুষোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, এই বর্বরোচিত হামলা প্রমাণ করে-ফ্যাসিস্ট সরকার পতনের পরেও দেশে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। স্বৈরাচারবিরোধী আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতে আবারও অতীতের কৌশলে ফিরে যাওয়ার নীলনকশা করছে পতিত শক্তি।

এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায় ।একইসাথে আহত হাসনাত আব্দুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলামসহ নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: