আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুল গ্রেপ্তার

by Prokash Kal
৬৪৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ আওয়ামী লীগের ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা এবং মহানগর পুলিশের মিডিয়া উইং রোববার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে।

তাদের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন এবং মহানগরের থানাগুলোতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

এদিকে নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কি না সেটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: