আজ- শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ‘নিরাপদ সড়ক চাই’

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ রাজশাহী জেলা শাখা। বিভিন্ন কর্মসূচি মাধ্যমে সংগঠনটির নেতাকর্মীরা দিবসটি পালন করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই এর নের্তৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গনে সকাল ১০ টায় শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর রাজশাহী কলেজ প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর সোনাদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পেইন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর নের্তৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মনিরুল হক, সাহিত্য সংগঠক শেখ সাইদুর রহমান সাইদ, লায়ন্স ক্লাবের সাবেক ট্রেজারার আবরার হোসেন তুহিন, সংগঠনের সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম ও সাবান আলী দিলীপ।

এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ আলী, আসমানী খাতুন আঁখি, আজমিরা আখতার, মিজানুর রহমান, সাউদ নিজাম, মোস্তফা ফেরদৌস হাজরা, সাগর, সিমলা, আরাফাত, শাহরিয়ার ফারদিন, জাহিদুল, মেহেদী, বিন্তী, ফাহিম, রিফাত, বিজয়, সাকিব, রোজেন, সুইটি প্রমুখ।

You may also like

Leave a Comment

শিরোনাম: