আজ- শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে রাজশাহী কারাগারের বন্দিরা খেয়েছে পোলাও-মাংস

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
বিজয় দিবস উপলক্ষ্যে রাজশাহীর কারাগারের বন্দিদের দেওয়া হয়েছে বিশেষ খাবার।

কারাসূত্রে জানা যায়, বিশেষ খাবারের মধ্যে সকালে দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি। বন্দিরা দুপুরে খেয়েছে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল, মিষ্টি ও পান-সুপারি।

রাতের খাবারে থাকবে সাদা ভাত, বড় মাছের পিস, আলুর দম।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো আমানুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা বন্দীদের উন্নতমানের খাবার পরিবেশন করি। তারাকে স্বল্প পরিসরে বিজয়ের খুশি দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্ঠা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।

You may also like

Leave a Comment

শিরোনাম: