আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে লিফলেট বিতরণে হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

by Prokash Kal
২০০ views

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণে অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন তানোর উপজেলা শাখা রাজশাহী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর মাষ্টারসেফ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার বার্তা সারা দেশে জনগণের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন কর্মসূচি চলছে, যার মধ্যে রাজশাহী-১ আসনের তানোর-গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের পরিকল্পনা ছিল। গত রবিবার আনুমানিক বিকেল ৩টার দিকে তানোর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেকসহ নেতাকর্মীরা তানোর উপজেলার কার্যালয়ের গেটে উপস্থিত হন। তখন রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভাগ্নে ও কৃষক লীগের তানোর পৌর শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তানোর পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুবনেতা জুবাসহ ৮-১০ জন হামলা করে এবং লিফলেট বিতরণে বাধা দেয়।

হামলার সময় তারা চারটি মাইক্রোবাসের সামনের কাঁচ ভেঙে দেয় এবং কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। এ সময় রাজশাহী-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেকের পায়ে ইটের আঘাত লাগে এবং তিনি পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

হামলাকারীরা শান্ত হয়নি, তারা সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশে লিফলেট বিতরণকারী ব্যক্তিদের তালিকা তৈরি করে এবং একা কাউকে দেখতে পেলে তাদের ওপর হামলা চালায়।

গত সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে যুব নেতা জুবা আজিজুর রহমান অন্তরকে একা পেয়ে হামলা করেন।

এই হামলাকারীদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারী হাবিবুর রহমান হাবিব প্রাক্তন আওয়ামি লীগের সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে নির্যাতন করেছে। মিজানুর রহমান মিজানের ভগ্নিপতি হাবিবুর রহমান হাবিবকে কৃষক লীগে যোগদান করানো হয়েছে এবং পরে তাকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে মিজানুর রহমান মিজান তানোরে আওয়ামী লীগের শাসনকালে বিভিন্ন অপকর্ম চালিয়ে মিজানতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন।

তাহলে, বিএনপির কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী জেলা বিএনপির কাছে আবেদন, হামলাকারীসহ তাদের সহযোগীদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: