আজ- বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার

by Prokash Kal
২০৪ views

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন পত্নীতলা উপজেলা বিএন পি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।

শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ এর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কর্মকান্ড বাঁধাগ্রস্থ করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ ছাড়া দলের স্থানীয় সকল নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: