আজ- , ,

ইসলামী শ্রমিক আন্দোলনের রাজশাহী জেলা ও নগর কমিটি গঠন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) নগরীর শিরোইলে আইএবি কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সভাপতি হা. মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি বলেন, দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে শ্রমিকরা জীবন দিয়েছে কোনো শিল্পপতি জীবন দেয়নি। তারপরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি । ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। আজকের পর থেকে শ্রমিকদের উপর আর কোনো অন্যায় অত্যাচার হতে দেওয়া হবে না।

রফিকুল ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি। আগামীতে যে নির্বাচন হবে সেখানে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে ।

পরিশেষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার কমিটি বাতিল করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির
জেলা সভাপতি হা. মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু ।

মহানগর, সভাপতি এইচ এম হাসান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাদ্দাম।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সভাপতি তারিফ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর সহ সভাপতি ফয়সাল হোসেন মনি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি আবুল বাশারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 January 2025

ইসলামী শ্রমিক আন্দোলনের রাজশাহী জেলা ও নগর কমিটি গঠন

www.prokashkal.com |
/Prokashkal