আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

by Prokash Kal
১৭৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার মো: সনজুর আলীর ছেলে মো: বেলাল (৩৩) ।

টেন্ডার বাক্স লুটের ঘটনার পর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত শুরু করে। টেন্ডার লুটের ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আড়াইটাই বেলালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলায় ১২ টি হাটের ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। সে সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: