আজ- , ,

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম মোস্তাফা মামুনের শুভেচ্ছা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদকঃ

গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা পূর্ণ হচ্ছে। দীর্ঘ এই পথচলায় নানা রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তায় গোলাম মোস্তাফা মামুন বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইতিহাস নয়; এটি গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। কৃষক, শ্রমিক, দিনমজুর, তাঁতি, কামার, কুমারসহ খেটে খাওয়া ও অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করাই গণমুখী রাজনীতির প্রধান দায়িত্ব। তিনি নিজেও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান।

যুবসমাজকে দেশের ভবিষ্যৎ শক্তি উল্লেখ করে গোলাম মোস্তাফা মামুন বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা, পরিশ্রম ও কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে হবে। যুবকদের হাতে মাদক নয়, কাজ ও সম্ভাবনার সুযোগ তুলে দিতে হবে। একটি কর্মমুখী ও আত্মনির্ভরশীল যুবসমাজই দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হতে পারে।

রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমেই দলের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে গোলাম মোস্তাফা মামুন বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে গোলাম মোস্তাফা মামুন বলেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ। মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 August 2026

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম মোস্তাফা মামুনের শুভেচ্ছা

www.prokashkal.com |
/Prokashkal