আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দুর্নীতি মামলার বিচার শুরু

by Prokash Kal
৪১৬ views

প্রকাশকাল ডেস্ক:
দুর্নীতির ছয় মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১শ’ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ায় দুদক এই মামলাগুলো দায়ের করে। এতে তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও অভিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালত এই অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের ফলে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মামলাগুলোতে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

শেখ হাসিনা-শেখ রেহানাসহ ১৭ জন, শেখ হাসিনা-আজমিনা সিদ্দিকসহ ১৮ জন এবং শেখ হাসিনা-রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম। আগামী ১৩ আগস্ট এসব মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে।

অপরদিকে, শেখ হাসিনাসহ ১২ জন, শেখ হাসিনা-সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এসব মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ১১ আগস্ট।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: