আজ- সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সোহেল রানা হত্যার বিচারের দাবিতে বিএনপির মানববন্ধন

by Prokash Kal
২২৬ views

শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সোহেল রানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে এক এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়।

শনিবার (২৮ মার্চ) উপজেলার সিরাজ প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে শাহজাদপুর উপজেলা (বিএনপি)। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।

এতে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সাংগঠনিক আমির হোসেন সবুজ তোতা প্রচার সম্পাদক আল-আমিন হোসেন উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক নওশাদ সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার সহ-সভাপতি রাজা অ্যাডভোকেট আব্দুর রায়হান উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এ সময় আরো উপস্থিত থাকেন শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক বখতিয়ার হোসেন ভূইয়া মাসুম রানা নাদিম আরাফাত রবিউল জিয়াউল হক সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ এই সময় সোহেল রানা হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধপ্রবণতা বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট এনসিপি নেতার অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে। ভবিষ্যতে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: