আজ- রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

by Prokash Kal
২৫ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. লিটন হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৫ জুন সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে লিটন হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে মথুরাপুর এলাকার আফজাল হোসেন গাজী (পিতা-মৃত আকবর গাজী), সাইফুল ইসলাম (পিতা-মৃত আজিজ গাজী), আসাদ (পিতা-মৃত আকবর গাজী) ভুট্টো পিতা অজ্ঞাত সর্বসাং হরিনগর সাধুপাড়া সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। হামলার সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী লিটন হোসেন জানান, হামলার ঘটনায় তার পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

You may also like

Leave a Comment

শিরোনাম: