১৪


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
ক্যাপশন: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
