আজ- শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা আত্মসাতের অভিযোগে যুবকন্ঠ সোসাইটির ৯ কর্মী আটক

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে ‘যুবকন্ঠ সোসাইটি’র নারী-পুরুষসহ ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার নরীনা ইউনিয়নের নাববিলা গ্রামে সদস্যদের মাঝে আটা ও সেমাই বিতরণের সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
আটকরা হলেন—নির্বাহী পরিচালক ফ্লোরা সরকারসহ কচি সরকার, আক্তার হোসেন, রিতু রায়, সাহাবুল, শিরিন আক্তার, শামচুন্নাহার, কনক ও হিয়া আক্তার। তাদের সবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ভোক্তা অধিকার আইনে তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সদস্যদের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফ্লোরা সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: