আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্রসহ পিস্তল উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাট সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার, সাইদ আনোয়ার রাহি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার ঘোষণাপাড়া গ্রামস্থ ফিরতি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: